এ যেন মেঘ না চাইতেই জল! দু’পাত্তর মদের জন্য যখন হাকাকার করছেন অনেকে, ঠিক তখনই তাঁদের জীবনে ‘মাসিহা’ হয়ে আবির্ভূত হলেন এক যুবক। না চাইতেই মদ পেলেন স্থানীয়রা! হ্যাঁ, লকডাউনের আবহে এই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ার চর্চায়।
লকডাউনের জেরে স্তব্ধ গোটা দেশ। অত্যাবশকীয় পণ্য ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না। অথচ এমন পরিস্থিতিতে মদ না পেয়ে নাজেহাল অবস্থা অনেকেরই। কথায় বলে মদের নেশা সর্বনাশা। আর সেই নেশা না করতে পেরে অনেকেই প্রাণ হারিয়েছেন। আবার মদ না পেয়ে কেউ কেউ রং খেয়ে ফেলেছেন। যাতে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। মদের এমন আকালের সময় সেই সব মানুষদের কথা ভেবেই অভিনব উদ্যোগ নেন হায়দরাবাদের কুমার নামের এক ব্যক্তি।
রবিবার গ্লাসে ঢেলে বিনামূল্যে মদ বিলি করলেন তিনি! তাঁর এই কীর্তির ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। নারী-পুরুষ নির্বিশেষে প্লাস্টিকের গ্লাসে মদ ঢেলে দিতে দেখা যাচ্ছে তাঁকে। রাস্তার ধারে বসে থাকা সেই সব লোকগুলির কাজে তিনি যেন সাক্ষাৎ দেবতার রূপ।
বার্তাবাজার/কে.জে.পি