দিনাজপুরে ছাত্রদলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
দিনাজপুর কোতয়ালি শাখা ছাত্রদলের উদ্যোগে করোনাভাইরাসে কর্মহীন ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকালে দিনাজপুরের বাঁশেরহাট এলাকায় প্রায় শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী পেয়ে বাঁশেরহাট এলাকার দুলাল হোসেন বলেন, ‘অভাবে দিনে কিছু চাল, ডাল, আলু পেয়ে অনেক উপকার হলো। এখন কাজ কর্ম নাই আবার বাইরেও বের হতে পারছি না। অনেকেই সরকারি ত্রাণ পাচ্ছে আবার অনেকেই পাচ্ছে না। আমাদের আজকে ছাত্রদলের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে। এই ত্রাণ দিয়ে হয়ত কয়েকদিন চলতে পারব।’
খাদ্য সামগ্রী বিতরণের সময় দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা বলেন, ‘আমরা চেষ্টা করছি এই দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে থাকতে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের নির্দেশক্রমে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ছাত্রদল যেকোন সংকটকালীন সময়ে সাধারণ মানুষের থাকবে এতটুকু প্রত্যাশা রাখা যায়।’
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু, সিনিয়র সহসভাপতি ফরিজার রহমান তপু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম শুভ, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিসালাত সজিবব, প্রচার সম্পাদক নয়ন ইসলাম, কোতয়ালি ছাত্রদলের ফারুক, মিলনসহ প্রমুখ।
কেএ/বার্তাবাজার