চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত দিনমজুর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের আশরাফ আলী (৫৫)।
নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্র জানান, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া খাঁপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে কৃষক আশরাফ আলী (৫৫) সোমবার (১৩) এপ্রিল সকাল সাড়ে ৯ টার দিকে তার প্রতিবেশী মহর আলীর বাড়ীর একটি শিমূল গাছ থেকে তুলা পাড়তে গাছে ওঠেন।
তুলা পাড়ার এক পর্যায়ে গাছের একটি ডাল ভেঙ্গে বিদ্যুৎ লাইনের ওপর পড়ে। পরে ওই ডালটি ধরে টান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এবং গাছের ডালের ফাঁকে ঝুলে থাকে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আশরাফ আলী প্রতিবেশী মহর আলীর শিমূল গাছ থেকে তুলা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
কেএ/বার্তাবাজার