কিশোরগঞ্জের পাকুন্দিয়া নতুন করে এক ব্যক্তি আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তিনি উপজেলার প্রথম আক্রান্ত ব্যক্তির শশুর।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো : হাসিবুর সাত্তার বার্তা বাজারকে জানান, উপজেলার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হোসেন্দী চরপাড়া গ্রামের ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন চরতেরটেকিয়া গ্রামে তার শ্বশুড় (৬৫)। তারপর থেকেই জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন। গত ১১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা দল ও তার নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য প্রতিষ্ঠান (আইপিএইচ) এ পাঠায় । পরীক্ষা শেষে তার করোনা পজেটিভ আসে।
তিনি আরও জানান, আক্রান্ত ব্যক্তিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.নাহিদ হাসান বার্তা বাজারকে জানান, আক্রান্ত ব্যক্তির পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। নমুনা সংগ্রহের দিন তার বাড়ি লকডাউন করা হয়েছিলো। বাড়িতে কে কে তার সংস্পর্শে এসেছে তা দেখে তাদেরও নমুনা সংগ্রহ করা হবে।
করিমগঞ্জে ২ চিকিৎসক, ভৈরব ১ জন, পাকুন্দিয়ার ১ জনসহ এ জেলায় মোট ১৫ জন আক্রান্ত হয়েছে।
বার্তা বাাজার/এস.আর