এবার রমজানের তারাবি ও ইতেকাফ স্থগিত করল মিশর

আসন্ন রমজানের তারাবি ও ইতেকাফ স্থগিত করেছে মিশরের মাসজিদগুলোতে। মিসরের ইতিহাসে তারাবি ও ইতেকাফ স্থগিতের এটিই প্রথম ঘটনা। মিসরের ধর্মীয় মন্ত্রণালয় দেশটির মসজিদে তারাবি ও ইতেকাফ আয়োজনে এ স্থগিতাদেশ জারি করে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারাবি নামাজের জন্য মসজিদে জামায়েতের প্রয়োজন হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে মানুষের নিরাপত্তা বিষয়টি চিন্তা করেই জনসমাগম বন্ধ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মসজিদে তারাবি অনুষ্ঠিত হলে এ ভাইরাস অন্যের মাঝে মারাত্মকভাবে সংক্রমিত হবে।

সেখানকার সংবাদ মাধ্যমগুলো জানায়,করোনা ভাইরাসের প্রাদুর্ভাব না কমলে মসজিদগুলোতে তারাবি নামাজের জামাআত ও ইতেকাফ অনুষ্ঠিত হবে না বলে জানায় মন্ত্রণালয়। কায়রোর নীতি নির্ধারণী মহল জনস্বার্থে কোভিড-১৯ এর কারণে মসজিদে তারাবি ও ইতেকাফ স্থগিত করেছে।

তারাবি নামাজ ও ইতেকাফ ছাড়াও মসজিদে ইফতারের আয়োজনেও থাকবে এ স্থগিতাদেশ।

এদিকে সৌদি আরবের ইসলামিক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ জানান, দেশটিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে সৌদিতেও বন্ধ থাকবে রমজানের ধর্মীয় ইবাদত তারাবি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর