কুড়িগ্রামে করোনায় ১ জন আক্রান্ত

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে । সোমবার (১৩ ই এপ্রিল) কুড়িগ্রামে ৮ জনের নমুনার রিপোর্টে ১ জনের করোনা আক্রান্তের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে ,বাকি ৭ জনের ফলাফলে নেগেটিভ পাওয়া গেছে । আক্রান্ত যুবক উপ‌জেলার দাঁতভাঙা ইউ‌নিয়‌নের টাপুরচর এলাকার বা‌সিন্দা।

কু‌ড়িগ্রাম সি‌ভিল সার্জন ডা.হা‌বিবুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেছেন।‌ সি‌ভিল সার্জন জানান, ক‌রোনা আক্রান্ত ১৭ বছর বয়সী ওই কিশোর সম্প্রতি ঢাকা সাভারে তার মামা বাড়ি বেড়াতে গিয়েছিল। গত ৭ এপ্রিল সে রৌমারীতে আসে।

পরে গত ১১ এ‌প্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন‌্য পাঠানো হয়। সোমবার (১৩ এ‌প্রিল) তার ক‌রোনা পরীক্ষার ফল প‌জে‌টিভ আ‌সে। রৌমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, ওই কি‌শোর বা‌ড়ি ফেরার পর থে‌কে তার বা‌ড়ি লক ডাউন করা হ‌য়ে‌ছে।

তার ক‌রোনা প‌জে‌টিভ হওয়ার বিষয়‌টি আমরা জেলা প্রশাসন‌কে অব‌হিত ক‌রে‌ছি। নি‌র্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হ‌বে।
রৌমারী থানার ও‌সির বরাত দি‌য়ে ইউএনও ব‌লেন, ‘ওই কি‌শো‌রের সা‌থে যোগা‌যোগ করা হ‌য়ে‌ছে। সে জা‌নি‌য়ে‌ছে তার শরী‌রে জ্বর নেই। ‌কোনও উপসর্গ ছাড়া সে এখন পর্যন্ত স্বাভা‌বিক র‌য়ে‌ছে।’

প্রসঙ্গত, রৌমারীতে এপর্যন্ত ৪৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৯ জ‌নের ফল পাওয়া গে‌ছে যার ম‌ধ্যে একজন ক‌রোনা প‌জে‌টিভ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর