পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন ভারতের বিভিন্ন এলাকায় আটকে পড়া আরও ৮ বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে ২ জন নারী ও ৬ জন পুরুষ।
আজ সােমবার (১৩ এপ্রিল) বিকেল ৫ টা পর্যন্ত ভারতের বিভিন্ন এলাকায় আটকে পড়া এই ৮ বাংলাদেশী নাগরিক বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বাংলাবান্ধা স্থলবন্দর সংলগ্ন এলাকায় তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কােয়ারেন্টিনে রাখা হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল ৪ জন এবং ১২ এপ্রিল ৩ জন বাংলাদেশী নাগরিক বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করার পর তাদরকেও ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কােয়ারন্টিনে রাখা হয়।
পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রশন চেকপােষ্টের অফিসার ইনচার্জ মাে মকছেদ আলী, ভারতে আটকে পড়া আরও ৮ বাংলাদেশী নাগরিককে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মো ফজলুর রহমান জানান,ভারতের বিভিন্ন এলাকায় আটক পড়া আরও ৮ বাংলাদেশী নাগরিক বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে আসার পর তাদের স্বাস্থ্য পরিক্ষার করা হয়েছে এবং ৮ জনকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কােয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে তারা সুস্থ রয়েছেন।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান ভারতে আটকে পড়া এ পর্যন্ত ১৫ জন বাংলাদেশী নাগরিক বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে আসার পর স্থলবন্দর সংলগ্ন এলাকায় তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কােয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের থাকা-খাওয়া এবং চিকিৎসাসহ যাবতীয় সুবিধা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।
এর আগে গত ৬ এপ্রিল পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠকে জানানাে হয়,সম্প্রতি বিশ্বে করােনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতার কারণে ইমিগ্রশন সুবিধা বন্ধ থাকায় বাংলাদেশি এসব নাগরিক ভারতের বিভিন্ন এলাকায় আটকা পড়ে। এরা চিকিৎসাসহ নানা কারণে বিভিন্ন সময়ে ভারতে যান।
সরকারি নির্দেশনায় বিশেষ ব্যবস্থাপনায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। তবে স্থলবন্দর সংলগ্ন এলাকায় তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কােয়ারেন্টিন নিশ্চিত করা হবে বলে জানান জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
কেএ/বার্তাবাজার