জাবিতে ছাত্র কল্যাণ তহবিল গঠনের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ছাত্র কল্যাণ তহবিল গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জাবি শাখা।

সেই সাথে চলতি মাসের নববর্ষ উদযাপনের বাজেট এবং ২৬ মার্চের ফিস্ট ও আলোকসজ্জার ব্যয় অসহায় শিক্ষার্থীদের জ্ন্য ব্যয় করারও আহ্বান জানান।

সোমবার (১৩ এপ্রিল) ছাত্র অধিকার পরিষদ-জাবি শাখার সভাপতি আরানুল ইসলাম খান এক বিবৃতিতে এসব তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র কল্যাণ তহবিল গঠন করে নিম্ন আয়ের শিক্ষার্থীদের সহায়তা করতে হবে। বিভাগসমূহের ছাত্র কল্যাণ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রকে তৎপর করে তুলতে হবে।

এ বিষয়ে আরমানুল ইসলাম খান বলেন,“কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবে নিম্ন আয়ের পরিবারগুলো আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।আমরা ইতিমধ্যে অসচ্ছল ও সাময়িক অসুবিধায় থাকা শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করি এবং ৩০ জনের মত শিক্ষার্থীকে সাহায্য করি। কিন্তু গন-অনুদান তহবিলের মাধ্যমে প্রযোজনীয় সংখ্যক শিক্ষার্থীদের সহায়তা করতে পারছি না।”

“তাই অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে ছাত্র কল্যাণ তহবিল গঠন করে নিম্ন আয় ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানাচি্ছ।’’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর