নোয়াখালীর চাটখিলে দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রী খাদিজা আক্তার ববিকে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী রবিন হোসেনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিনদের বাড়ি উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া গ্রামের আটিয়া বাড়িতে। ঘটনার পর থেকে স্বামী রবিন তাদের বাড়ী থেকে পালিয়ে যায়।
নিহত ববির চাচা ইউছুপ আলী জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গঙ্গাশিবপুর গ্রামে। প্রায় দুই বছর আগে তার বড় ভাই বেলায়েত হোসেনের কন্যা ববির সাথে চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে রবিন হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে রবিন যৌতুকদাবী সহ নানা অজুহাতে ববিকে মারধর সহ নানা রকম নির্যাতন চালাতো। এর মধ্যে তাকে দুবার বেশ কিছু টাকাও দেয় ববির বাবা।
তিনি জানান, শুক্রবার (মধ্যরাতে) রবিনদের বাড়ি থেকে ফোন করে জানানো হয় ববি বিষ পান করেছে এবং তাকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেছে। শনিবার সকাল বেলা ববির পরিবারের লোকজন হাসপাতালে পৌছে দেখেন ববির মরদেহ পড়ে আছে। হাসপাতালে ময়নাতদন্ত শেষে রবিবার বিকেল ৪টায় তাদের বাড়িতে লাশ দাফন করা হয়।
ববির বাবা বেলায়েত হোসেন রোববার রাতে রবিনসহ তিনজনকে আসামী করে চাটখিল থানায় মামলা দায়ের করেন। চাটখিল থানায় অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর থেকে আসামীদেন ধরতে বিভিন্ন যায়গায় অভিযান চালানো হচ্ছে।
নোয়াখালীতে অন্তসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক
নোয়াখালীতে অন্তসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতকইউটিউবে দেখতে ভিজিট করুন – https://youtu.be/T1euWaFKcqY
Gepostet von Barta Bazar am Montag, 13. April 2020
বার্তা বাজার/এম.সি