চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন নিম্ন আয়ের মানুষদেরকে সহায়তা হিসাবে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস (খোলা বাজারে বিক্রি) কর্মসূচি স্থগিত করেছে সরকার। সোমবার (১৩ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের বিভিন্ন স্থানে ওএসএমসহ খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, চুরি ও আটকের পর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত আসলো।
যদিও খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুম গণমাধ্যমকে বলেছেন, এই চাল বিক্রিতে ভিড় হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত থাকবে।’ সূত্র-মানবজমিন
বার্তাবাজার/এসজে