কুমিল্লার তিতাস উপজেলার দুলারামপুর বাজারে আশ্রাফুল আলম সৌরভ নামের একজন স্বাস্থ্য কর্মীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তিনি তিতাস উপজেলার ভিটি কান্দি ইউনিয়ন দাসকান্দি কমিউনিটি ক্লিনিকের কর্মরত (সি.এইচ.সি.পি)। স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল রবিবার বিকালে একদল দুর্বৃত্ত দুলারামপুর বাজারে লাঠি সোটা নিয়ে দোকানে দোকানে গিয়ে দোকানীদের মারধর শুরু করে এবং সৌরভ বাজারে আসার সাথে সাথে তাকেও পিটিয়ে আহত করে ওই দুর্বৃত্তরা।
খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার ,ভাইস চেয়ারম্যান,ফরহাদ আহম্মেদ ফকির ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরনবী হাসপাতালে দেখতে যান তাকে। আহত সৌরভ জানান, দুলারামপু বাজারে আমার একটি রড,সিমেন্ট বালুর দোকান আছে।সেই দোকানে যখন দুর্বৃত্তরা প্রবেশ করে আমার দোকানের কর্মচারী আকাশ মিয়াকে মারধর করবে বলে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে তখন আমাকে কর্মচারী ফোন করে তখন দুলারামপুর গ্রামের আঃ রহিমের ছেলে শাহপরান(৩০) কর্মচারীর হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে আমাকে গালমন্দ শুরু করে এবং বাজারে দোকেনর সামনে আসতে বলে। সৌরভ সিএনজি অটোরিক্সা যোগে আসতে না আসতেই শাহপরান,আরিফসহ ২০/২৫ জন আমার উপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতারী পিটিয়ে আহত করে।
এসময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায় পরক্ষন আমাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি আরো জানান, তারা করোনা ভাইরাসের এই মহামারী অবস্থায় লকডাউনের নামে অন্যায় অত্যাচার শুরু করেছে যাকে মনে চায় তাকেই মারধর করে ,বাজারে ২০/২৫ জনের একটি দল হাতে লাঠি সোটা নিয়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। এঘটনায় অহতের ছোট ভাই মোঃ স্বজল বাদী হয়ে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
বার্তা বাজার/এম.সি