যশোরে কর্মহীন হয়েপড়া দরিদ্র মানুষ খাদ্যের জন্য বিক্ষোভ

যশোরে নভেল করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষ খাদ্যের জন্য বিক্ষোভ করেছেন।

সোমবার(১৩ই এপ্রিল) সকাল ১০ টার দিকে শহরের রেলগেট এলাকায় রাস্তা অবরোধ করে তারা এ বিক্ষোভ করেন।এ সময় তারা জীবন বাঁচাতে অবিলম্বে খাদ্য সহায়তার দাবিও জানান।খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতারের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা সহায়তার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বিক্ষোভকারীরা বলেন, করোনার প্রভাবে কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য সরকার খাদ্য সহায়তা দিচ্ছে।জেলা প্রশাসন জনপ্রতিনিধিদের মাধ্যমে এ খাদ্য সহায়তা প্রদান করলেও খাদ্য সহায়তা সবার কাছে যাচ্ছে না।সে জন্য বাধ্য হয়ে আজ আমরা পথে নেমে বিক্ষোভ করছি।

প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ ঘটনাস্থলে আসে।এরপর তারা তালিকা করে খাদ্য সহায়তা পৌঁছে দেবার আশ্বাস দিয়ে সকলকে ঘরে ফিরে যেতে অনুরোধ করেন। তারা এই আশ্বাস পেয়ে সকলে সড়ক ছেড়ে নিজ নিজ ঘরে ফিরে যান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর