যশোরে করোনা আইসোলেশন ওয়ার্ডের জানালা ভেঙে হাজতি লাপাত্তা

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে সুজন(২৫) নামে এক হাজতি পালিয়ে গেছে।পলাতক আসামি নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি।আসামি সুজন(২৫)হলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের রণজিৎ কুমার মল্লিকের ছেলে।

রবিবার(১২ই এপ্রিল) রাতে সে হাসপাতাল ওয়ার্ডের জানালা ভেঙে পালিয়ে যায়।যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান,গত বৃহস্পতিবার(৯ই এপ্রিল)একটি পুলিশটিম নারায়ণগঞ্জ থেকে সুজনকে গ্রেপ্তার করে যশোর আনে।পরদিন শুক্রবার(১০ই এপ্রিল)সুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।সুজনের শরীরে করেনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে কারাগার থেকে ওইদিন সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।এরপর তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।সেখান থেকে রবিবার রাতে জানালা ভেঙে হ্যান্ডকাপসহ সুজন পালিয়ে যায়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর