সিরাজদিখানে করোনা সনাক্ত ২ জন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আরও একজন করোনা রোগী শনাক্ত। সোমবার সকালে আইইডিসিআর স্থানীয় স্বাস্থ্য বিভাগকে এই বিষয়টি নিশ্চিত করেছে। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড.বদিউজ্জামান বার্তা বাজারকে জানান, ১১ এপ্রিল সংগ্রহ করে ১২ তারিখে পঠানো নমুনা থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের একজনের পজেটিভ পাওয়া যায়। আক্রন্ত ব্যক্তি একজন পুরুষ বয়স ৪৪ । এই নিয়ে সিরাজদিখান উপজেলায় একজন নারীসহ করোনায় সংক্রমণ হলো ২ জনের।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশফিকুন নাহার জানান, কোভিড-১৯ আক্রান্ত এই রোগী আপাতত বাড়িতেই আছেন। তিনি সুস্থ হচ্ছেন। গত ১২ দিন ধরেই হোম কোয়ারেন্টিনে আছেন। রোগী নিজে যথেষ্ট সচেতন। উপসর্গ পাওয়ার পর থেকেই তিনি নিজ ঘরে আছেন। তাই সেখানে কোন বাড়িঘর লকডাউন আপাদত করতে হচ্ছে না।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর