সিরাজগঞ্জ জেলার যমুনার তীরবর্তী চৌহালি উপজেলার ৩ ইউনিয়নকে উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করেছে। ঢাকা ও নারায়নগঞ্জ থেকে বিপুল সংখ্যক পোশাক শ্রমিক নৌপথে খাস পুখুরিয়া, বাঘুটিয়া ও উমারপুর এই ৩ ইউনিয়নে এসেছেন বলে খবর পাওয়ায় লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) চৌহালির ইউএনও দেওয়ান মওদুদু আহমেদ লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,যমুনা নদী তীরবর্তী এসব ইউনিয়নে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক পোশাক কর্মী নৌপথে জেলায় এসেছেন। এতে এই এলাকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি রয়েছে।
ঝুঁকি এড়াতে এসব ইউনিয়নে প্রবেশ ও বর্হিগমন বন্ধ করতে রোববার (১২ এপ্রিল) রাত থেকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকায় মানুষের প্রবেশ ও বর্হিগমন সম্পূর্ণ নিষেধ থাকবে।
বার্তাবাজার/এসজে