ইন্দোনেশিয়ায় করোনায় একদিনে আক্রান্ত ৩১৬, মৃত্যু ২৬

মহামারি করোনাভাইরাসে ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও ৩১৬ জন। দেশটিতে একদিনে এ ভাইরাসে মারা গেছেন ২৬। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৯ জন। মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন ইন্দোনেশীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইন্দোনেশিয়ায় বর্তমানে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৪ হাজার ৫৫৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন সাড়ে তিনশ’র বেশি মানুষ।

এদিকে, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া। নতুন নির্দেশনা অনুসারে, বাস, ট্রেন, বিমান, লঞ্চ-জাহাজের মতো গণপরিবহনগুলো আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করতে পারবে। একই আদেশ দেয়া হয়েছে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও। আর মোটরসাইকেলে সর্বোচ্চ একজনই চলাচল করা যাবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর