আজ (সোমবার) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক গর্ভবতী মহিলার করোনা পজিটিভ আসে,তিনি সুনামগঞ্জ সদরের সুরমা ইউনিয়নের বেরীগাঁও গ্রামের বাসিন্দা।
তিনি গত বুধবার সুনামগঞ্জ সদর হাসপাতালে গর্ভকালীন চিকিৎসা সেবা নিতে আসেন, কর্তব্যরত চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এবং সেখানে তার রক্তের নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে। বিষয়টি বার্তাবাজার কে নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান।
ওই নারীর স্বামী কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে নিজবাড়ি সুনামগঞ্জের বেরীগাঁওয়ে এসেছিলেন। তবে ওই নারী সংস্পর্শে থাকা সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, এবং নারায়ণগঞ্জ ফেরত নারীর স্বামীকে করোনা সনাক্তকরণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। এর আগে শনিবার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর শরীরে করোনা পজিটিভ আসে।
১২ এপ্রিল রোববার ঢাকা থেকে ৯১ জনের রিপোর্ট আসে সিলেটে। ওই রিপোর্টে ৯০ জনের নেগেটিভ থাকলেও এজনের রিপোর্ট আসে পজেটিভ। অর্থাৎ ওই মহিলার করোনা আক্রান্ত।
বার্তা বাজার/এম.সি