চলমান করোনা পরিস্থিতিতে ভাইরাসটির সংক্রমণ রোধ করতে সরকারের বিশেষ নির্দেশনায় সারাদেশের বিভিন্ন কারাগার থেকে কয়েদিদের মুক্তি দেয়া হচ্ছে। একইভাবে মানবিক কারণে সাতক্ষীরা কারাগার থেকেও মুক্তি পাচ্ছে ৩৭ জন কয়েদি। এজন্য এই ৩৭ জনের মুক্তির জন্য সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে তালিকা পাঠিয়ে কারা কর্তৃপক্ষ।
এই তালিকায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ২৭ জন ও ২০ বছরের ঊর্ধ্বে কারাগারে রয়েছেন এমন ১০ জনে কয়েদীর নাম রয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন সাতক্ষীরা কারাগারের জেলার তুহিন কান্তি খান।
জেলার তুহিন জানান, সাতক্ষীরা কারাগার ৪০০ বন্দি রাখার মত করে তৈরী। এর মধ্যে পুরুষ বন্দি ৩৬০ জন ও নারী বন্দি ৪০ জন। সোমবার (১৩ এপ্রিল) দুপুর পর্যন্ত কারাগারে মোট বন্দি ছিল ৫২২ জন। এদের মধ্যে নারী রয়েছেন ১৬ জন। অন্যরা সবাই পুরুষ।
মন্ত্রণালয়ের পত্র পেলে নির্দেশনা অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হবে বলেও তিনি জানান।
বার্তাবাজার/এসজে