আশুলিয়ায় ৪নং ওয়ার্ড ইউপি সদস্যের মাধ্যমে ‘জি আর’ এর ৩শ’ কেজি চাল বিতরণ

সোমবার (১৩ এপ্রিল) থেকে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে ঢাকার সাভার উপজেলা লক ডাউন করা হয়েছে। ইতোমধ্যে উপজেলার মানুষ একপ্রকার গৃহবন্দী অবস্থায় রয়েছে। ফলে নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষের আয়ের কোনো পথ নেই। এমন পরিস্থিতিতে
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ও প্রাদুর্ভাব প্রতিরোধে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ‘তাতক্ষণিক মানবিক সহায়তা (জি আর) প্রদান করা হচ্ছে অসহায় ও দুঃস্থদের মাঝে।

ছবি: বার্তা বাজার

এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ এপ্রিল) ঢাকার সাভারের আশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী মাস্টারের মাধ্যমে এই ওয়ার্ডের ৩০টি অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ১০ কেজি করে ৩০০ কেজি ‘জি আর’ এর চাল বিতরণ করা হয়।

এব্যাপারে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী মাস্টার জানান, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে সাভার উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে আমার ওয়ার্ডে ৩০০ কেজি চাল বরাদ্দ পেয়েছি। এগুলি আজ আমার ওয়ার্ডের ৩০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে বিতরণ করেছি।

তিনি আরও জানান, করোনা ভাইরাসের এই ক্রান্তিকালীন সময়ে ইনশা আল্লাহ আমার ৪নং ওয়ার্ডের কেউ না খেয়ে থাকবে না। সাভার উপজেলা প্রশাসন এবং আশুলিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব সাহাবউদ্দিন মাদবর এর নির্দেশনায় আমি ব্যক্তিগতভাবে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করে যাবো।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর