জাবিতে করোনা টেস্ট সেন্টার চালুর দাবি ছাত্র ইউনিয়নের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে করোনা টেস্ট সেন্টার চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।

রবিবার (১২ এপ্রিল ) প্রকাশ ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ অর্ণব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিজ্ঞান গবেষণা কেন্দ্র জাবির ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র । করোনা টেস্ট পরিচালনা করার জন্য এখানে দরকারি রিয়েল টাইম পিসিআর মেশিনও রয়েছে। এছাড়াও গণস্বাস্থ্য কেন্দ্রের স্বল্পসময়ে ও অল্প খরচে টেস্ট কীট উদ্ভাবনের একজন এই বিশ্ববিদ্যালয়ের ।

বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুর্দিনে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, পাবলিক হেলথ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোর যন্ত্রপাতি এবং বিশেষজ্ঞদের একত্রিত করে এই গবেষণা কেন্দ্রে করোনা টেস্ট সেন্টার চালু করার আহ্বান জানানো হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে করোনাভাইরাস পরিক্ষায় সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে সমন্বয় সাধন ও সরকারের সাথে যোগাযোগ স্থাপন করে করোনা পরিক্ষার অনুমোদন, প্রয়োজনীয় কীট ও সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করে দ্রুততম সময়ের মধ্যে টেস্ট সেন্টার চালুর পাশাপাশি এই গবেষণা কেন্দ্রকে কোভিড-১৯ এর প্রতিষেধক অাবিষ্কারের কাজে নিয়োজিত করার অাহ্বানও জানায় ।

এছাড়াও টেস্ট সেন্টার চালু করে বিশ্ববিদ্যালয়ের আশপাশের সকল জনসাধারণসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্মুক্ত রাখার দাবিও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অারো বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সংক্রমণ প্রতিরোধে টেস্টের গুরুত্বের কথা বললেও দেশে করোনা রোগী সনাক্ত হবার ৫ সপ্তাহ পরেও আইইডিসিআর’এর তথ্যমতে মাত্র ১০ হাজারের কাছাকাছি টেস্ট করা হয়েছে। অথচ প্রতিদিনই জ্বর-সর্দি-কাশিসহ করোনার উপসর্গে অনেকেই মারা যাচ্ছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর