করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারের বিশেষ ক্ষমতার আওতায় মানবিক কারণে সারা দেশের কয়েক হাজার কয়েদিকে সাময়িক মুক্তি দেয়া হচ্ছে।
এই আওতায় সম্প্রতি ফরিদপুর জেলা কারাগার থেকে ২২৭ জনের একটি তালিকা প্রস্তুত করে আইজি প্রিজনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ফরিদপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুর রহিম জানান, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারের কয়েদি মুক্তির নির্দেশনা অনুসারে ফরিদপুর জেলা কারাগারের ২২৭ জন কয়েদিকে মুক্তি দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে গত সপ্তাহে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ওই প্রস্তাব যাবে আইন মন্ত্রণালয়ে। সেখানে আপত্তি না থাকলে এ প্রস্তাব আদালতে পাঠানো হবে। আদালতই মুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
জেলা কারা কর্মকর্তা আরো বলেন, রবিবার পর্যন্ত এ ব্যাপারে নতুন করে কোন নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
ফরিদপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, তালিকা অনুযায়ী সাজার দুই তৃতীয়াংশ অতিক্রম করেছেন এমন হাজতি আছেন ১৬ জন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রয়েছেন ৭৭ জন। জামিন যোগ্য লঘু হাজতি আছেন ১৭ জন । সর্বোচ্চ এক বছর সাজা প্রাপ্ত কয়েদী আছেন ১১৩ জন। সর্বোচ্চ ছয় মাস সাজাপ্রাপ্ত আছেন ৭৭ জন। এছাড়া ৪৬৯ ধারার (মানহানির উদ্দেশ্যে জালিয়াতি) আসামি আছেন ৪ জন।
বার্তা বাজার/এম.সি