পোশাক শ্রমিকদের বেতন আগামী ১৬ এপ্রিলের মাঝে পরিশোধ করা না হলে শিল্প মালিকদের প্রতি কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। পাশাপাশি বেতন দিতে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে শ্রম প্রতিমন্ত্রী পোশাক শিল্প মালিকদের প্রতি এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৬ এপ্রিলের মধ্যেই শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে। এ নির্দেশ না মানলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে করোনা পরিস্থিতির ভয়াবহতার কথা মাথায় রেখে সরকারি নির্দেশনা মেনে শ্রমিকদের ঘরে থাকার আহ্বান জানান তিনি।
বার্তাবাজার/এসজে