একদিনে ১৫৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৮২ শনাক্ত

গত ২৪ ঘন্টায় দেশে ১৫৭০ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১৮২ জন। এই ১ দিনে করোনায় মারা গেছে ৫ জন। এ নিয়ে দেশে ৩৯ জনের প্রাণহানি হয়েছে ভাইরাসটিতে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ১৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ৮০৩ জনে।

নতুন করে সুস্থ হয়েছেন ৩ জন। এই ৩ জন নিয়ে দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪২।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর