নরসিংদীতে সিভিল সার্জন অফিসের কর্মকর্তাসহ একদিনে করোনায় আক্রান্ত ১৬

নরসিংদীতে প্রাণঘাতী করোনাভাইরাসে সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা ও ছয় কর্মচারী, একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকসহ সদর উপজেলার সেন্টারি অফিসার এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নরসিংদীতে আজ সোমবার (১৩ এপ্রিল) একদিনেই ১৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নরসিংদী করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় গতকাল রোববার ২৮ জনের নমুনা পরীক্ষা করান নরসিংদী সিভিল সার্জন। তার মধ্যে আজ ১৬ জন রোগীর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।

জেলা প্রশাসক ইমরুল কায়েস বলেন, এর আগেও ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হলে তিনজন শনাক্ত হয়, আর ঢাকায় দুজন সব মিলিয়ে মোট পাঁচজন ছিল। তবে আজকে ২৮ জনের নমুনার পরীক্ষার মধ্যে ১৬ জনের পজিটিভ আসে।

জানতে চাইলে নরসিংদীর সিভিল সার্জন ইব্রাহিম টিটন বলেন, ‘আমাদের অফিসের একজন কর্মকর্তা ও ছয়জন কর্মচারী আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে আজকে ১৬ জন আক্রান্ত হয়েছে।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর