তিতাসের শাহপুরে ব্যক্তিগত উদ্যোগে ৪’শ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কুমিল্লার তিতাস উপজেলার শাহপুর গ্রামে আওয়ামীলীগ নেতার ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার শাহপুর গ্রামের কৃতি সন্তান ও মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরকারের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে মজিদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন ও অসহায় মানুষের মাঝে চাল,ডাল,আলু,তেলসহ ৪’শ পরিবারের মাঝে এইসব খাদ্য সামগ্রি বিতরন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহম্মেদ ফকির,মজিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া সরকার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম শান্তি ও মোঃ হাসান মিয়া প্রমূখ। মোঃ জাহাঙ্গীর আলম সরকার বলেন বলেন, কুমিল্লা-২ আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের নির্দেশ ও পরামর্শক্রমে আসহাদের মাঝে হাত বারিয়ে দিয়েছি,যত দিন করোনা ভাইরাসের মহামারি অবস্থা থাকবে যতটুকু পারি চেষ্টা করবো আমার পরিবারের পক্ষ থেকে অসহায়দের মাঝে সাহযেগিতা করার জন্য।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর