মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় করোনা’য় কর্মহীন অসহায় ৫০০ শত পরিবারকে রাতের আঁধারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দিলেন সিরাজদিখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন। লতব্দি ও বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর, চশিমউদ্দিনের চর, মোল্লাকান্দি, নতুন ভাসান চর, পুরান ভাসান চরের ইটভাটা নৌকা চালক বেকার শ্রমিক সহ আশেপাশের অন্যান্য সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের বাড়ী বাড়ী গিয়ে রবিবার দিবাগত রাতে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে বলে জানান মহিলা ভাইস চেয়ারম্যান। পাঁচ’শত সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৩ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, ২ লিটার তৈল, বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে বাউল বাড়ি সহ উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মোল্লাকান্দি বালুচরের সুশীল ও তরুণ সমাজ।
বার্তা বাজার/এম.সি