মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ৫৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৬২ জন।
সবশেষ মারা যাওয়া দুই বাংলাদেশি হলেন বরগুনার জেলার বামনা উপজেলার গোলাঘাটা কড়ইতলার আব্দুস সাত্তার খন্দকারের ছেলে রুস্তম খন্দকার এবং চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভাঙ্গার মোহাম্মদ ফিরোজের ছেলে মোহাম্মদ জাহিদ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার শ্রম কল্যাণ কাউন্সিলর মো. আমিনুল ইসলাম।
দূতাবাস এবং কনস্যুলেট এবং স্বজনদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ পর্যন্ত সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ বাংলাদেশি প্রবাসী।
বার্তাবাজার/এমকে