পাবনায় সুজানগর পৌরসভা’র উদ্যোগে ৬ শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ

দেশের করোনা পরিস্থিতির কারনে দূর্যগপূর্ণ মূহুর্তে দরিদ্র অসহায় দিনমুজুর সাধারণ মানুষদের খাদ্য নিরাপত্তা, দরিদ্র পরিবারগুলোর দুশ্চিন্তা কিভাবে যোগাড় হবে খাদ্য, ঠিক তখন সুজানগর পৌরসভা’র উদ্যোগে ৬শতাধিক পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

আজ (সোমবার) দুপুরে পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবের নেতৃত্বে এসময় প্রধান অতিথি হিসেবে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির উপস্থিত থেকে দরিদ্র দুস্থদের মাঝে ১০কেজি করে চালের প্যাকেট তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সম্পাদক সাইদুর রহমান, পৌরসভার সচিব গোলাম নবী, সুজানগর ট্যাগ অফিসার জান্নতুল ফেরদৌস ও ফাতেমা খাতুন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর