সিরাজগঞ্জ সদর ও কামারখন্দে ইসাবেলা ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে যাওয়া সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার ৫ হাজার বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেছে সামাজিক সংগঠন ইসাবেলা ফাউন্ডেশন।

পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব ও ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার অপু সোমবার সকালে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া এলাকায় এ কর্মসুচির উদ্বোধন করেন। এসময় জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুজ্জামান আলো, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন , পৌর আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক ইসরাইল হোসেন বাবুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫টি ওয়ার্ড, খোকসাবাড়ি ও কাওয়াকোলা ইউনিয়ন এবং কামারখন্দ উপজেলার ৪টি ইউনিয়নের জনসাধারনের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। সহায়তা পন্যের মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু. লবণ ও সাবান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর