করোনাভাইরাসে বাংলাদেশে প্রথম শিশুর মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের পটিয়ায় দশ বছরের নিচে প্রথম শিশুর মৃত্যু হয়েছে। এটি বাংলাদেশের প্রথম কোন শিশুর মৃত্যু।

সোমবার (১৩ এপ্রিল) রাত আড়াইটায় চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ছয় বছর বয়সী শিশুটির মৃত্যু হয়।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সর্বনিম্ন বয়স ছিল ৩২ বছর। তবে বাংলাদেশে এটি দশ বছরের নিচে প্রথম মৃত্যু বলা যায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর