মহামারি করোনায় সারা বিশ্বের মত বাংলাদেশও ভাল নেই। একের পর এক জেলা লকডাউন হচ্ছে। প্রতিদিন আক্রান্তের হারও বাড়ছে। এরই মাঝে কিশোরগঞ্জেও নেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। জেলার করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী ডাক্তারের স্বামীর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যাক্তিও একজন ডাক্তার।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, করিমগঞ্জ উপজেলা হাসপাতালের এক নারী ডাক্তারের ডাক্তার স্বামীর দেহে করোনা শনাক্ত হয়েছে। তিনিও একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। এর সূত্র ধরে ওই নারী ডাক্তারসহ করিমগঞ্জ হাসপাতালের ১৪ জন ডাক্তার এখন হাসপাতাল কোয়ার্টারে কোয়ারেন্টাইনে আছেন
তিনি আরও জানান, ওই নারী ডাক্তারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে