ইসলামিক স্টেট বা আইএসআইএস’র দুই শীর্ষ পর্যায়ের নেতাকে আটক করার তথ্য পেকাশ করে আফগান গোয়েন্দা বিভাগ। খামা প্রেসের দেয়া প্রতিবেদন মতে আটক দুইজনের মাঝে একজন মোহাম্মাদ তানভীর নামের এক বাংলাদেশি।
আফগানিস্তান কর্তৃপক্ষ জানায়, এই তানভীর ছিলেন আইএসআইএস’র আইসিটি বিভাগের প্রধান। তানভীর প্রশিক্ষন নিয়েছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ঈসা পাঞ্জাবীর কাছ থেকে।
দেশটির ন্যাশনাল ডাইরেক্টর অব সেক্রেটারি (এনডিএস) জানায় আফগান গোয়েন্দা সংস্থা ওমর, আহমেদ ও নাসিরের সহযোগী হিসেবে মোহাম্মদ তানভীরকে গ্রেফতার করে। সে আইএসআইএস খোরাসানের শীর্ষ নেতাদের মধ্যে গোপনীয় যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করত।
বার্তাবাজার/এসজে