সেনবাগে করোনা উপসর্গে একজনের মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আলী আক্কাস (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রোববার (১২ এপ্রিল) দিনগত রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলী আক্কাস ওই ইউনিয়নের মৃত আব্দুল গোফরানের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, তিনি গত কয়েকদিন ধরে জ্বর, কাশি, সর্দি ও শ্বাসকষ্টে জনিত রোগে ভুগছিলেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যাক্তি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা জানতে নিহতের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড এনফেকসাস ডিজিজি (বিআইটিআইডি) চট্টগ্রামে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর