কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে কর্মহীন হয়ে পড়া নিন্ম ও মাধ্যম আয়ের পাশে দাঁড়িয়েছে পাকুন্দিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্নঅাহবায়ক নূর মোহাম্মদ লোহানি ডাবলু। করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট সংকটে বিভিন্ন বিভিন্ন পেশার মানুষ কর্মহীন হয়ে পড়ায় শতাধিক জনকে উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ীতে গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন পাকুন্দিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্নঅাহবায়ক নূর মোহাম্মদ লোহানি ডাবলু।
এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্নঅাহবায়ক নূর মোহাম্মদ লোহানি ডাবলু বলেন, আমার শুভাকাঙ্ক্ষীদের অার্থিক সহযোগীতায় ও নিজের চেষ্টায় করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে এখন অনেক ব্যাবসায়ী, গাড়িচালক সহ অনেক ধরণের পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা চক্ষু লজ্জায় কারো কাছে কিছু চাইতেও পারেন না এবং তাঁরা যেন খাদ্যের সন্ধানে বইরে বের হতে না হয় তাদের কে পরিচয় গোপন রেখেই বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী দিয়ে আসছি।
বার্তা বাজার/এম.সি