করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সভা কক্ষে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিকেল ৫টা থেকে এ লকডাউন কার্যকর হবে। মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে। এই সময়ে কেউ মৌলভীবাজারে প্রবেশ এবং মৌলভীবাজার থেকে বের হতে পারবেন না। তবে জরুরি পরিষেবা চালু থাকবে।
বার্তাবাজার/এমকে