পেটের দায়েই করোনা পরিস্থিতিতে নিজের গাছের আতাফল নিয়ে হাটে এসেছিলেন ৭০ বছর বয়সী বৃদ্ধ। ফল বিক্রির টাকায় বাজার সদাই কেনাই ছিল তার ইচ্ছা। ঠিক এমন সময় বাজারে জনসমাগম ভেঙে দিতে সেনাবাহিনি নিয়ে অভিযান চালান ম্যাজিস্ট্রেট। সবাই পালিয়ে গেলেও পালাতে পারেননি বয়সের ভারে নুয়ে পড়া ওই বৃদ্ধ। পরে তার সব ফল কিনে নিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন ম্যাজিস্ট্রেট নিজেই।
পাবনার চাটমোহর রেল স্টেশনে রোববার (১২ এপ্রিল) সাপ্তাহিক হাটে এই ঘটনা ঘটেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম জানান, ওই বৃদ্ধ আতাফল বিক্রির জন্য বাজারে এসেছিলেন। তার ফল কিনে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তার পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হবে।
এমন সময় বৃদ্ধের মুখে মাস্ক না থাকায় নিজের গাড়িতে থাকা মাস ও সাবান এনে দেয়া হয় বৃদ্ধকে। পরে তাকে বাড়িতে পৌছানোর ব্যবস্থা করা হয়। ম্যাজিস্ট্রেটের এমন দায়িত্বশীল আচরণে অবাক হয়েছেন বৃদ্ধ।
বার্তাবাজার/এসজে