নোয়াখালীতে জ্বর, সর্দি-শ্বাসকষ্টে একজনের মৃত্যু

নোয়াখালীতে করোনা উপসর্গ জ্বর, কাশি, সর্দি ও শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে একজন মারা গেছে।

রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কেশার পাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আলী আক্কাস (৪৫), সে ওই ইউনিয়নের মৃত আব্দুল গোফরান’র ছেলে। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত কয়েকদিন জ্বর, কাশি, সর্দি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা জানতে নিহতের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড এনফেকসাস ডিজিজি (বিআইটিআইডি) চট্রগ্রামে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর