ভারতে করোনায় গত ২৪ ঘন্টায় ৩৫ জনের প্রাণহানি

মরণঘাতী করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘন্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এনিয়ে ৩৩১ জনের প্রাণহানি ঘটেছে। এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯ হাজার ২৪০ জনে।

দেশের মধ্যে যে রাজ্যগুলোতে সবচেয়ে বেশি করোনার প্রভাব লক্ষ্য করা গেছে সেগুলো হল, মহারাষ্ট্র (১,৯৮৫), দিল্লি (১,১৫৪), তামিলনাড়ু (১,০৭৫), রাজস্থান (৮০৪), মধ্যপ্রদেশ (৫৩২) এবং গুজরাট (৫১৬)।

রোববার (১২ এপ্রিল) দিল্লিতে সন্ধ্যাবেলায় আরও দশটি নতুন করোনাভাইরাস হটস্পটের ঘোষণা করা হয়েছে, এর ফলে দেশের রাজধানীতে মোট হটস্পটের সংখ্যা এখন ৪৩।

গত শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোট ১৩ জন মুখ্যমন্ত্রীর সঙ্গে চার ঘণ্টার বৈঠকে প্রধানমন্ত্রী মোদি ইঙ্গিত দিয়েছেন যে ভারতের চলতি লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহের জন্য বাড়ানো হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর