মহামারি করোনাভাইরাসে স্পেনে গত ২৪ ঘন্টায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২৭ জন বাংলাদেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার। প্রতিবেশী পর্তুগালে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৪। আক্রান্ত হয়েছেন ৮ বাংলাদেশি। সংক্রমণরোধে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়তে থাকায় নানা সঙ্কটে আছেন দু’দেশের প্রবাসী বাংলাদেশিরা।
তৃতীয় দফা লকডাউনের পর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে কিছুটা উন্নতির দিকে স্পেনের করোনা পরিস্থিতি। মৃতের সংখ্যা কমার পাশাপাশি কমতে শুরু করেছে নতুন আক্রান্তের সংখ্যাও। তবে নানা সঙ্কটে দিশাহারা হয়ে পরছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা।
সঙ্কট সমাধানে দূতাবাসের পাশাপাশি এগিয়ে এসেছে কমিউনিটির বিত্তবানরা।
এক বাংলাদেশি প্রবাসী জানান, আমরা ঘরে আছি প্রায় তিন সপ্তাহের উপরে। তারপরেও হু হু করে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা।
অপর একজন জানান, আমরা স্পেনে যারা আছি, ঘরে বন্দি আছি। তবে বাংলাদেশি যারা আছি তারা মোটামুটি ভালো আছি।
অন্যদিকে প্রতিবেশী পর্তুগালেও পরিস্থিতির কিছুটা তারতম্য লক্ষ্য করা গেছে। হাসপাতালগুলোর প্রয়োজন বিবেচনায় নতুন কয়েকশো’ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
বার্তাবাজার/এমকে