শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে উত্তর তারাবুনিয়ার মাষ্টার ঘাট পদ্মা নদী থেকে ২ হাজার কেজি জাটকা মাছ সহ একটি ট্রলার জব্দ করে ভেদরগঞ্জ উপজেলা মৎস অফিস।
সোমবার (১৩ এপ্রিল ) দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের সময় উপজেলা মৎস অফিসার আব্দুস সামাদ।
উপজেলা মৎস্য অফিস আব্দুস সামাদের নেতৃত্ব সখিপুরের উত্তর তারাবুনিয়ার মাস্টার ঘাট পদ্মা নদী থেকে ২ হাজার কেজি জাটকা মাছ সহ একটি ট্রলার জব্দ করেন। পরে জব্দকৃত জাটকা মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় এবং অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা মৎস অফিসার আব্দুস সামাদ বলেন, গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান চালাই উত্তর তারাবুনিয়া মাস্টার ঘাট পদ্মা নদী থেকে রাত ২টা ৩০ এর দিকে মাছ ধরতে সক্ষম হই। আগামিতে এ অভিযান অব্যাহত থাকবে।
বার্তা বাজার/এম.সি