করোনা ভাইরাসের তান্ডবে সারা দুনিয়ার মানুষজন এখন স্বেচ্ছায় গৃহবন্দি। চলমান এই অচলাবস্থাকে বলা হয় লকডাউন। বিশ্বের দুই শতাধিক দেশের মতন যুক্তরাষ্ট্রেও করা হয়েছে লকডফাউন ঘোষণা। কিন্তু দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এই লকডাউন ভেঙে বড় আকারে পার্টি করায় সেখানে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছে ৬ জন।
আমেরিকান গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার (১১ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে। জরুরি নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। সবাই এখন হাসপাতালে চিকিৎসাধীন।
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত ২২ হাজার ৪০০ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৩৩ জন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা একটি সাদা গাড়িতে এসে গুলি করে পালিয়ে যায়। ভুক্তভোগীরা ভালো তথ্য না দেয়ায় কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আহতরা সবাই পার্টির আয়োজক ছিল বলে ধারণা করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে