মহামারি করোনা ভাইরাস বর্তমানে যুক্তরাষ্ট্রে সবেচেয়ে ভয়াবহ রুপ ধারণ করেছে। কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রাণ। এরই মাঝে ভাইরাসটিতে মারা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ও নিরবাচনী কার্যক্রম পরিচালনা কমিটির প্রধান ডোনার স্ট্যানলি চেরা।
নিউইয়র্ক ভিতিক সংবাদ মাধ্যম ‘দ্য রিয়েল’ জানিয়েছে, এই অঙ্গরাজ্যের শীর্ষ রিয়েল স্টেট ব্যবসায়ী স্ট্যানলি শনিবার (১১ এপ্রিল) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
একইসাথে সংবাদ মাধ্যমটি জানায়, হোয়াইট হাউজ থেকেও রোববার (১২ এপ্রিল) তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। ট্রাম্পের সঙ্গে স্ট্যানলির বন্ধুত্বের বিষোয়টিও নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি।
কিছুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ সম্মেলনে জানান, তার এক বন্ধু ভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে আছেন। তখন তিনি নাম প্রকাশ করেননি।
ট্রাম্প সেদিন বলেন, আক্রান্ত হওয়ার পর অবস্থা এতটাই খারাপ যে সে কোমায় চলে গেছে।
বার্তাবাজার/এসজে