সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ একযোগে তার প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস রোধে এ বছর সব ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরইমধ্যে দেশের বিভিন্ন জেলার এলাকা লকডাউন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বন্ধ রয়েছে গণপরিবহন, মার্কেট, শপিংমলসহ সবকিছু।

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা ৩৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯ জন। গতকাল রোববারের তথ্য এটি। এ তথ্য জানান, আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর