মহামারি করোনাভাইরাসে চীনে ছয় সপ্তাহের মধ্যে গতকাল সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। দেশটিতে ১০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) চীনের জাতীয় স্বাস্থ্য বিভাগ জানান, আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে ৯৮ জনই বাইরের দেশ থেকে আসা। তবে করোনার লক্ষণ না থাকা সত্ত্বেও আক্রান্ত হয়েছে ৬১ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৬৩।
বিদেশ ফেরত আক্রান্তদের দ্বারা সংক্রমিত হওয়ার ঘটনা বাড়ছে এবং এর জেরে বেইজিং করোনাভাইরাসের ধাক্কা দ্বিতীয়বার পেতে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
রোববার (১২ এপ্রিল) ১০৮ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তার আগের দিন আক্রান্ত হয়েছে ৯৯ জন। তার মধ্যে ৯৭ জনই বাইরের দেশ থেকে ফিরে আসার পর আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এর আগের দিন শুক্রবারের তুলনায় চীনে আক্রান্তের এই সংখ্যা ৪৬ জনের বেশি। চীনের জাতীয় স্বাস্থ্য বিভাগ গতকাল এ তথ্য জানায়।
বার্তাবাজার/এমকে