প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। করোনায় হওয়া ওই শিক্ষার্থী পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী। থাকতো রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদির নামাপাড়া। নিজ বাসায় থাকাবস্থায় আক্রান্ত হন তিনি।
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ওই শিক্ষার্থী নিজেই সংবাদমাধ্যমকে তার আক্রান্ত হওয়ার কথা জানান।
তিনি জানান, গত মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে টেস্ট করাতে যান। বুধবার ডাক্তার তাকে জানান, তিনি করোনা পজিটিভ। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশন রয়েছেন। বর্তমানে তার বাসাসহ আশপাশের এলাকা লকডাউন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানান, এ ধরনের একটি তথ্য আমরা পেয়েছি। আমরা ওই শিক্ষার্থীর বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। এ ক্ষেত্রে আমাদের যা করণীয় আমরা তাই করব।
বার্তাবাজার/এমকে