পাবনার ঈশ্বরদীতে বিষাক্ত মদ (অ্যালকোহল) পান করে সজল(৩২) ও রাজু(৩৫) নামের দুই ব্যক্তি মারা গেছে।
নিহত ব্যক্তিরা হলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান ওরফে বাবলুর ছেলে সজল, ও ফতেমোহাম্মদপুর এলাকার মৃত সামুর ছেলে রাজু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার স্থানীয় হোমিও ঔষধ বিক্রেতা শিমুলের কাছ থেকে অ্যালকোহল কিনে পান করেন। রোববার সকালে দুই জনই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাদেরকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে দুজনের মৃত্যু হয়।
বার্তা বাজার/এম.সি