করোনায় প্রাণ হারালেন ইসরায়েলের সাবেক ধর্মযাজক

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসরায়েলের সাবেক প্রধান ধর্মযাজক রাব্বি ইলিয়াহু বাক্সি ডোরনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নেতানিয়াহু জানান, ‘মর্মান্তিকভাবে রাব্বি ইলিয়াহু বাক্সি ডোরন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে বাঁচাতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি।’

বেশ কিছু দিন যাবৎ শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন রাব্বি ইলিয়াহু। গত সপ্তাহে নিয়মিত চেকআপের উদ্দেশ্যে তাকে জেরুজালেমের শ্যারে যাদেক মেডিকেল সেন্টারে ভর্তি করা হলে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর তাকে আইসোলেশনে রাখা হয়।

রাব্বি ইলিয়াহু ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশটির সেফারডিমের শীর্ষ যাজক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর। চলমান বৈশ্বিক করোনা মহামারীতে এটিই রাষ্ট্রটির শীর্ষ কোনও ব্যক্তির মৃত্যু।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর