করোনায় বাংলা চলচ্চিত্রে কোটি কোটি টাকার লোকসান

চলমান করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে সারা বিশ্বের নামীদামি সব প্রেক্ষাগৃহ। বাংলাদেশের পেক্ষাগৃহ কমে গেলেও যেগুলো চলছিল সেগুলোও একই কারণে বন্ধ গত ১৮ মার্চ থেকে। এই অবস্থায় বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আরও পিছিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, এরই মাঝে মুক্তি স্থগিত হয়েছে অন্তত ১৫টি সিনেমার। টাকা খরচা করে শুটিংয়ের সব প্রস্তুতি শেষ করে শিডিউল ভেস্তে গেছে অনেক সিনেমার। কিছু বন্ধ হল খোলার প্রস্তুতি নিচ্ছিল সেগুলোও পিছিয়ে গেল। মোদ্দাকথা বিশাল এক ক্ষতির সম্মুখিন হতে চলেছে এই ইন্ডাস্ট্রি।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানান, ১০ থেকে ১৫টা ছবি মুক্তির অপেক্ষায় ছিল। এগুলো সবই বড় বাজেটের চলচ্চিত্র। এগুলো মুক্তি পায়নি। সব মিলিয়ে আমাদের চলচ্চিত্রে ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকারও উপরে।

তবে বৈশ্বিক এই দুর্যোগে নিজেদের ক্ষতি হলেও মানুষের সুরক্ষার কথা বেশি ভাবছে প্রেক্ষাগৃহগুলো। এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ক্ষতি তো হচ্ছেই, সারা বিশ্বেই হচ্ছে। করোনা ভাইরাস এখন একটি জাতীয় এবং বৈশ্বিক সংকট। একটি সিনেমা হল খোলা থাকলে তো সেখানে মানুষ আসবে। এই ইস্যুতে যদি আমাদের লোকসানও হয়, তবু মানুষের স্বাস্থ্য সুরক্ষাও একটি বড় বিষয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর