করোনায় যুক্তরাষ্ট্রে আরও ৯ বাংলাদেশির প্রাণহানি

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরও ৯ বাংলাদেশিসহ একদিনে দেড় হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় ১৩১ জন বাংলাদেশিসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ১০৫ জনে। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।

রবিবার (১২ এপ্রিল) বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেছেন। এরমধ্যে ভার্জিনিয়ায় মারা গেছেন এক বাংলাদেশি। নিউইয়র্কের বাইরেও বিভিন্ন স্থান হট স্পট হয়ে উঠেছে করোনাভাইরাসের।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে কোভিড উনিশে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমলেও নিউইয়র্কে যেন কোনো ভাবেই থামছে না মৃত্যুর মিছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। এজন্য সব অঙ্গরাজ্যের গভর্নরদের প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর