চলমান করোনা পরিস্থিতিতে সৃষ্ট বিশ্ব খাদ্য সংকট মোকাবিলায়বাংলাদেশ সহযোগিতা করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
রোববার (১২ এপ্রিল) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে কৃষিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে লকডাউন হওয়ায় খাদ্য সংকট বা দূর্ভিক্ষ দেখা দিতে পারে। দেশে পর্যাপ্ত খাদ্য গুদামে মজুত রয়েছে, খাদ্যের কোনও সমস্যা নেই। এবার ফসলও খুব ভালো হয়েছে।
গাওরের ফলসল এবার ভাল হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, হাওর এলাকার ধান কাটার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। ১০০ কোটি টাকার যন্ত্র কিনে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ কারখানা, দুগ্ধ খামার, কৃষিজীবি শ্রমিকদের জন্য ৫ শতাংশ সুদে প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। যাতে তারা সব ধরনের প্রতিকূলতা থেকে বের হয়ে ফসল উৎপাদন করতে পারে।
বার্তাবাজার/এসজে